দুপুরের মধ্যে তিন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

সিলেটসহ দেশের তিন অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

0
87
ছবি: সংগৃহীত

আজ দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমবে এবং আগামী সপ্তাহেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এদিকে, কয়েক দিনের গরমের পর ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর আকাশ মেঘে ঢেকে যায় এবং দুপুর ২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা কর্মজীবীদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হলেও অনেকেই তীব্র গরমের পর স্বস্তি অনুভব করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here