নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত

নওগাঁয় ডাকাতি করে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালানোর সময় ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

0
64

নওগাঁয় ডাকাতি করে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালানোর সময় ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় আহত দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তবে নিহত ডাকাতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

তিনি জানান, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় লোকজনের চিৎকারে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মহাদেবপুর-বগুড়া সড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে ডাকাতদের আটক করার চেষ্টা করে। ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। ঘটনার পর আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here