ক্যাম্পে ডাকা হয়েছে বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলারকে

গতকাল থেকে নারী ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য নারী ফুটবলারদের ক্যাম্পে ডাক হয়েছে।

0
64
ছবি: সংগৃহীত

বাফুফে গতকাল থেকে নারী ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য খবর পাঠিয়েছে। আগামী ৬ এপ্রিল বাফুফে ভবনে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে অনুশীলন শুরু হবে।

বাফুফে জানিয়েছে, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের খেলা রয়েছে এবং অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা রয়েছে। এ দুটিকে লক্ষ্য রেখে ক্যাম্প শুরু হবে। ব্রিটিশ কোচ পিটার বাটলারকে ৫ এপ্রিল রওনা হয়ে ৬ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা বলা হয়েছে। ক্যাম্পে ব্রিটিশ কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারকেও ডাকা হয়েছে। অনেকের ধারণা ছিল ছুটিতে পাঠিয়ে ১৮ ফুটবলারের মধ্যে বাছাই করে ক্যাম্প ডাকা হবে।

কিন্তু গতকাল বাফুফে সূত্রে জানা গেছে, সবাইকে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ছুটিতে যাওয়ার আগে ১৮ ফুটবলার জানিয়েছিলেন, তারা ব্রিটিশ কোচের অধীনে অনুশীলন করবেন না। অন্যদিকে কোচও জানিয়েছিলেন, তিনি বিদ্রোহ করা পাঁচ-সাত জনকে ডাকবেন না। কিন্তু বাফুফে সেসবে কান না দিয়ে ১৮ ফুটবলারকে ক্যাম্পে যোগ দিতে বলেছে এবং কোচকেও জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে ক্যাম্প শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here