গোপন ভিডিওটি ছড়িয়ে পড়া অপ্রত্যাশিত ছিল: সাদিয়া আয়মান

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তার সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার বিষয়ে খোলামেলা কথা বলেছেন।

0
82
ছবি: সংগৃহীত

গত বছর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। ভিডিওটিতে সাদিয়া ‘অপ্রস্তুত’ অবস্থায় ছিলেন এবং তা তার অনুমতি ছাড়া ধারণ করা হয়েছিল বলে দাবি করেন তিনি। ভিডিওটি শেয়ার করার কারণে সাদিয়া অনেক সমালোচনার শিকার হন।

বলায় বাহুল্য, ভিডিওটি তখন রীতিমতো অভিনেত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলে। সেই সাংবাদিকের নাম প্রকাশ করে শাস্তিও চান অভিনেত্রী।

এবার বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েন সাদিয়া আয়মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি। অভিনেত্রীর দাবি, তার সঙ্গে যেটা ঘটেছে তা একদমই অন্যায়।

সাদিয়ার কথায়, ‘দর্শকের কাছে একটা ভালোবাসার জায়গা হয়তো আমার জন্য আছে। তখন অনেক মিডিয়া সহকর্মীদের কাছ থেকেও সেই সহায়তা পাইনি, যতটা পেয়েছি দর্শকদের কাছ থেকে, যা ছিল অনেক বেশি।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না। আর এমনটা তো এর আগে আমি ফেস করিনি। আগে অনেক জায়গায় গিয়েছি, এমনকি যেই শোতে গিয়েছিলাম, সেখানেও অনেকবার গিয়েছি- এমন কিছু ফেস করিনি বিধায় এ বিষয়টি অপ্রত্যাশিত ছিল।’

অভিনেত্রী বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর আমি নিজেকে পজিটিভলি মোটিভেট করি যে- তারকাদের সঙ্গে এমনটা হয়, কিছুদিন পর সবাই ভুলে যাবে এই আরকি। কিন্তু এ ঘটনার চারদিন পর সেই সাংবাদিক আমার একটি ছবি স্টোরিতে দেয়, ঠিক ওইদিনই- যেদিন আমি বিষয়টি থেকে সরে আসি। তখন আমার মনে হয়েছে, আমি যে সোশ্যাল মিডিয়ায় বুলিং হচ্ছি, সেটা বোধহয় উনি মাথায় নিচ্ছেন না। এরপর আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কথা বলাই উচিৎ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here