বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতার জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছে আদালত। রোববার (২৩ মার্চ) বেলা আড়াইটার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ছগির আহমেদ তার জামিন মঞ্জুর করেন।

0
71

বিষয়টি নিশ্চিত করেছেন আক্তার হোসেনের আইনজীবী আহমেদ ওবায়দুর রহমান ফাহিম। তিনি বলেন, জামিন শুনানি বিলম্ব হওয়ায় তাকে এর আগেই জেল হাজতে নেয়া হয়েছে। পরে জামিন শুনানিতে বিচারক জামিন মঞ্জুর করেছেন।

এর আগে, গতকাল শনিবার শহরের আমান উল্ল্যাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন রাতেই ৭-৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। পরে আজ ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর আক্তার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করে সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here