কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। জাকির হোসেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্রের অভিযোগ, উপজেলার শ্রীনগর গ্রামের পাঁচ সন্তানের মা এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে আসছিলেন জাকির।
পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী নারী। কিন্তু অভিযুক্ত জাকির বিয়েতে অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শনিবার (২২ মার্চ) ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি থানায় মামলা করেন। ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

