দেশে আর কোনো ‘স্বৈরাচার’ ফিরবে না

সোমবার (২৪ মার্চ) দুপুরে নরসিংদীর তরোয়া হযরত কাবুল শাহ্ মাজার প্রাঙ্গণে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

0
77
ছবি: সংগৃহীত

দেশে আর কোনো স্বৈরাচার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি বলেন, ‘দেশে আর কোনো স্বৈরাচার ফিরে আসবে না। আর কেউ যেন নতুন করে সাধারণ মানুষের সম্পদ লুটপাট না করতে পারে।আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এই সমস্যা দূর হবে। এ দেশের দরিদ্র মানুষের কীভাবে ভাগ্যের পরিবর্তন করা যায় সেদিকে সকলকে নজর দিতে হবে।’

এসময় প্রায় দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা ও সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু)সহ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here