জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বললেন, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে।
সারজিস আলম বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের (এনসিপি) মধ্যে কোনো মতানৈক্য নেই। এ সময় তিনি ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা অন্য যে কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায় এ আহ্বান জানান।
গুজবকে ব্যাধি উল্লেখ করে তরুণ এ নেতা বলেন, গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জনগনকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিস আলমের।

