এশিয়ান কাপ: সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভারত

এশিয়ান কাপের বাছাইপর্বের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত ফুটবল দল।

0
65
ছবি: সংগৃহীত

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজার।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী যেদিনই বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন, সেই থেকেই দেশের ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ-ভারত ম্যাচ। অন্যদিকে, বাংলাদেশ ম্যাচের জন্য অবসর থেকে সাবেক অধিনায়ক কিংবদন্তী সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল টি স্পোর্টস। এছাড়া এর ইউটিউব চ্যানেলেও দেখা যাবে বাংলাদেশ-ভারতের ম্যাচটি। চাইলে টি-স্পোর্টসের আপেও দেখা যাবে।

বাংলাদেশের গ্রুপে টপ সিডেড পাশ্ববর্তী দেশ ভারত। আজ ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট নিতে পারলে গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুরকে হারানোর মানসিকতাও অর্জন করতে পারবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। ভারতের র‌্যাঙ্কিং ১২৬, বাংলাদেশ আছে ১৮৫তম স্থানে। হেড টু হেডেও ভারতের চেয়ে অনেক পিছিয়ে জামাল-তপুরা। দুই দলের ৩১ বারের সাক্ষাতে ১৬ ম্যাচেই জয়ী হয়েছে সুনীল ছেত্রীরা। বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। ড্র হয়েছে ১২টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here