ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

0
81
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি অনিমকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে আরো জানা যায়, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু বিস্ফোরক আইনে সদর থানায় মামলা করেন। ওই মামলায় তদন্তের ভিত্তিতে জেলা ছাত্রলীগের সহসভাপতি অনিমকে গ্রেফতার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে অনিমকে আদালত পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here