বরগুনায় সড়ক দুর্ঘটনায় ৩ ভাই নিহত

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

0
80
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন— মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা পিরোজপুরের মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত তিনজন আপন ভাই এবং পিরোজপুর জেলার বাসিন্দা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here