মুহাম্মদ ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি প্রদান

আজ শনিবার বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।

0
83
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মানসূচক ডিগ্রি গ্রহণের পর অধ্যাপক ইউনূস সেখানে বক্তৃতা দেন। চীন সফরের অংশ হিসেবে তিনি এই ডিগ্রি গ্রহণ করেন। চার দিনের চীন সফর শেষে আজ সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here