র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘পুরো রমজান মাস জুড়েই র্যাব তৎপর ছিল বলে বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। র্যাবের এই টহল কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।’
র্যাব মহাপরিচালক বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে নিবির্ঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভিড় থাকে সে সময়ও যেন অপরাধীরা কোনো অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে প্রতিটি বিনোদন কেন্দ্রে র্যাব সজাগ দৃষ্টি রাখছে।’
তিনি বলেন, ‘ঈদসহ যেকোনো উৎসবে এলেই অপরাধীরা তৎপর হয়ে ওঠে। অপরাধ তৎপরতা রোধে এলিট ফোর্স র্যাব সবসময়ই কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক-মহাসড়কে টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করে আসছে।’
শহিদুর রহমান বলেন, ‘পুরো রমজান মাসজুড়ে অনেক অপরাধীকে র্যাব আইনের আওতায় নিয়ে এসেছে। যে কারণে এবার ঈদ মৌসুমে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কসহ তেমন ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। ঈদের আগে এবং পরে একই ভাবে র্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কসহ সব জায়গায় তাদেরই তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় র্যাব ১১ এর অধিনায়ক (সিও) লে.কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

