সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ নিহত ৪

শনিবার রাতে উপজেলার বেইলি ইউনিয়নের মদনা গ্রামের পাশে সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

0
149
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই শিশুসহ চার জন নিহত হয়েছেন।নিহতরা হলেন- জামালগঞ্জের নোয়াপাড়া গ্রামের বিউটি চক্রবর্তী (৪৫), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার আতনি গ্রামের কল্পনা সরকার (৫০), রুদ্রা জয়ন্তী সরকার (৬) ও কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের গঙ্গা সরকার (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ৭০ জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সুরমা নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চার জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহতদের সবাই নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here