মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঈদের দিন আফজাল মৃধা (৫৪) নামে একজন আত্মহত্যা করেছে। নিহতের স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কেউ তার সাথে দীর্ঘদিন না থাকায় একা একটি ঘরে বসবাস করতেন আফজাল। এলাকাবাসী ধারণা করছে হয়তো একাকিত্ব অথবা পারিবারিক কোন কলহের কারনে দুচালা ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আফজাল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মাদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

