বিএনপি নেতাকর্মীদের সাথে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

বিএনপি নেতাকর্মী ও বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

0
61

বিএনপি নেতাকর্মী ও বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় খালেদা জিয়া নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। খালেদা জিয়া সঙ্গে এ সময় তার ছেলে তারেক রহমান ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের পক্ষ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এ সময় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খালেদা জিয়া বর্তমানে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছেন তিনি। আগামী এপ্রিল মাসের মাঝামাঝি তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। এরপর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর তারেক রহমানের বাসায় যান খালেদা জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here