স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদ ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। কাজিয়ারচর এলাকায় আজ সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় দেখা যায় শতাধিক হাত বোমার ছুড়ে বিস্ফোরণ করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দু’পক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে দু’পক্ষের লোকজন অবস্থন নিয়েছে। সেখানে অনেকের হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে।পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।

