মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের খলাগাও গ্রামে একটি সালিশে বৈঠকে মারামারির ঘটনায় কোর্টে মামলা হয়েছে৷
মামলার বাদি মন্টু ঢালী জানান, সম্প্রতি আমার বড় ভাই সেন্টু ঢালীর বিরুদ্ধে আমাদের প্রতিবেশি মৃত গগন ঢালীর ছেলে রহিম ঢালী, শফি ঢালী, দেলোয়ার মোল্লা গংরা পরকিয়ার মতো নোংরা প্রপাগাণ্ডা এলাকায় ছড়িয়ে দেয়। এতে আমাদের সম্মানহানি হলে বিষয়টি গ্রাম্য মাতবরদের অবহিত করি। পরে মুরুব্বীরা গত বুধবার (২এপ্রিল) বিকেলে খলাগাও জামে মসজিদে একটি বিচার সালিশীর আয়োজন করেন।
এ সময় মিথ্যা কথা ছড়ানোর দায়ে মুরুব্বিরা উপরিউক্ত লোকদের আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে বলেন। এতে ক্ষীপ্ত হয়ে উপরিউক্ত ব্যক্তিরা ও তাদের আত্বীয় রাসেল ঢালী, রনি ঢালী, রুবেল ঢালী, সোহেল শেখ গংরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি, আমার ভাই সেন্টু ঢালী, কালু ঢালী, ভাগিনা শাহাদাত ও বেশ কয়েকজন কে মেরে মারাত্মক ভাবে আহত করে।
পরে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার দিন রাতে আমরা টঙ্গীবাড়ী থানায় মামলা করতে গেলে থানার ওসি আমাদের মামলা নেয়নি। কেনো মামলা নিবেন না জিজ্ঞেস করলে তিনি বলেন, এক প্রভাবশালী বিএনপি নেতার নির্দেশ আছে।
থানায় মামলা না নেওয়ায় আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। তিনি আরো বলেন, আমার ভাই সেন্টু ঢালীর অবস্থা খুবই খারাপ অপর দিকে আসামিগণ আমাদের হুমকি-দমকি দিয়ে আসছেন। আমরা আসামিদের বিচার চাই।

