সাবেক এমপি মুকুল ও সাবেক মুখ্যসচিব নজিবুরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

0
84
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুল, তার স্ত্রী জাহানারা ইয়াসমিন, ছেলে রায়হান আবিদ অমি এবং মেয়ে আমেনা আজম অর্শির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান কারান্তরীণ নজিবুর রহমান, স্ত্রী নাজমা রহমান, দুই ছেলে ফুয়াদ এন, এ, রহমান এবং ফারাবী এন, এ, রহমানেরও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আলী আজম মুকুলের মামলায় অনুসন্ধানকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পিয়াস পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আলী আজম মুকুল এবং অন্যান্যদের বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

নজিবুর রহমানের মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলী বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্থ সূত্র জানা গেছে, নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

গত ৬ অক্টোবর রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here