সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সোমবার (৭ এপ্রিল দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নূর নাহার কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামের এমদাদুল হকের স্ত্রী।

0
83
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নূর নাহার (৪৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নূর নাহার সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তার দেখানো শেষে বাড়ি ফেরার সময় স্টেশনের ওভারব্রীজ ব্যবহার না করে রেললাইন পাড় হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা ট্রেনে কাটা পড়ে মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here