সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

বুধবার (৯ এপ্রিল) সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় রাত ৩টার এবং বাংলাদেশ সময় ভোরের দিকে তার মৃত্যু হয়।

0
92
ছবি: সংগৃহীত

মরুর দেশ সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইসহাক সায়েদ (২১) নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ইসহাক সৌদি আরবে হাঙরি নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে হিসেবে কাজ করতেন। তিনি কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে।

নিহতের পিতা খোরশেদ আলম জানান, সংসারের হাল ধরতে জীবিকার তাগিদে গত বছরের আগস্ট মাসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠানো হয় তাকে । রাতে কোম্পানির ডিউটি পালন করতে মোটরসাইকেল যোগে ফুড ডেলিভারি করতে যান ইসহাক। এসময় সড়কে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এই রেমিটেন্স যোদ্ধা। গতকাল সকালে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।

কান্না জড়িত গলায় সন্তান হারানো পিতা সরকারের কাছে আকুল আবেদন করেন, তার সন্তানের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনা হয়। সন্তানের লাশটা যেন নিজ হাতে দাফন করতে পারেন।

এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, নিহতের লাশ ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তর বরাবরে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here