বেনাপোল সীমান্তে আবারও ১৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশি টাকা মূল্যের শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

0
67

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশি টাকা মূল্যের শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

অদ্য ১০ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৪,৮১,৫৮০/-(চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশি) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here