শেরপুরে নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার

রোববার (১৩ এপ্রিল) দুপুরে শেরপুর-জামালপুর মহাসড়কের পাশে দিকপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

0
64
ফাইল ছবি

শেরপুরে নিখোঁজের দুইদিন পর এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনন্দ ইসলাম (২৫)। তিনি সদরের ডাকপাড়া এলাকার লেবু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় আনন্দ। এরপর পরিবারের সদস্যেরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। এদিকে, রোববার সকালে সদরের চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেতে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে এবং নিখোঁজ আনন্দকে শনাক্ত করে তার পরিবার। ঘটনার পর জামালপুর পিবিআই’র ও জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here