রোনালদো জাদুতে আল নাসরের অবিশ্বাস্য জয়

0
65
ছবি: সংগৃহীত

মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।

আল নাসর পিছিয়ে থাকুক বা এগিয়ে, রোনালদো ছুটে চলেছেন নিজের গতিতে। সৌদি প্রো লিগে গতকাল আল রিয়াদ প্রথমে এগিয়ে গেলেও জিততে আর তারা পারেনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল নাসর জেতে ২-১ গোলে। তাতে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু পোক্ত করল রোনালদোর দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। অনেকবার গোলের সুযোগ তারা তৈরিও করে। তবে প্রথমার্ধে দাপট দেখিয়ে খেললেও ম্যাচে প্রথম গোলটা আসে আল রিয়াদের থেকেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে হয়েছে সেই গোল। আল নাসর ডিফেন্ডার আবদুল্লাহ আল খাইবারি শট নেওয়ার আগে একাই দৌড়াতে থাকেন। প্রথমে আল নাসর গোলরক্ষক বেন্তো সেটা থামিয়ে দেন। তবে আল রিয়াদ ডিফেন্ডার ফাইজ সেলেমানি সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here