ট্রেনের বগি লাইনচ্যুত, একঘণ্টা পর রেল চলাচল শুরু

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগিটি প্রথম‌‌ ট্র্যাকে রেখে দ্বিতীয় ট্র্যাক চালু করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

0
53
ছবি: সংগৃহীত

যশোরে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর এ এলাকার রেল চলাচল বন্ধ হয়ে যায়। বেনাপোল থেকে মোংলাগামী বেতনা কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় প্রায় এক ঘণ্টা খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মোংলাগামী বেতনা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিংয়ে শেষের বগিটি লাইনচ্যুত হয়। তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি।

যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান বলেন,‌ “প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্র্যাকে ঠেলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ট্র্যাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়।”

দুর্ঘটনার কারণ শনাক্ত ও লাইনচ্যুত বগিটি প্রথম‌ ট্র্যাক থেকে সরিয়ে নিতে রেলওয়ের প্রকৌশলীরা কাজ কর দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here