পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার (আজ) ঢাকায় আসছেন তিনি।
বৃহস্পতিবার এফওসি বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটাই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তার সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।
সর্বশেষ ২০১০ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি বৈঠক হয়েছিল।

