হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরেকটু কাছে বাংলাদেশ

0
77
ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকালও পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান করে ৩৪ রানের জয় পেয়েছে টাইগ্রেসরা।

এর ফলে টানা তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপের মূলপর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।

নিজেদের পরের দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে নিগার সুলতানাদের।

প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। আর গতকাল তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৬ (ইশমা ১৪, ফারজানা ৫৭, শারমিন ৫৭, নিগার ৮৩, সোবহানা ৯, রিতু ১২, ফাহিমা ২৬, নাহিদা ২*; স্ল্যাটার ৬-১-৩৩-১, ক্যাথরিন ব্রাইস ৯-০-৫৩-২, অ্যবেল ৮-০-৩৭-১, চ্যাটার্জি ৬-০-৩৪-১, মাকসুদ ১০-০-৪৮-০, ফ্রেজার ৯-০-৫৪-১, ম্যাককোল ২-০-১৭-০)

স্কটল্যান্ড: ৫০ ওভারে ২৪২/৯ (পিপ্পা ১৭, ড্রামন্ড ১, ক্যাথরিন ব্রাইস ৫, সারাহ ব্রাইস ৪২, লিস্টার ১৮, ম্যাককোল ৫, ফ্রেজার ৮, চ্যাটার্জি ৬১, স্ল্যাটার ৬৩, অ্যাবেল ০, মাকসুদ ৪; মারুফা ৫-১-১৯-১, নাহিদা ১০-০-৪০-৪, ফাহিমা ৮-০-৪৬-০, সুমনা ১০-০-৪৩-২, রাবেয়া ১০-০-৩৩-১, রিতু ৩-০-২০-০, সোবহানা ৪-০-৩১-০))

ফলাফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here