গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়া নিয়ে আলোচনায় রাজি পাকিস্তান

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

0
82
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন জানিয়েছেন, স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও গণহত‍্যার জন‍্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। ঢাকা-ইসলামাবাদ বিদ‍্যমান সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশই একমত।

জসিম উদ্দীন বলেন, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ। বাংলাদেশে এখনও তিন লাখ ২৫ হাজার পাকিস্তানি রয়েছে। তাদের নিজ দেশে প্রত‍্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব আরও বলেন, বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ‍্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত‍্যয় ব্যক্ত করেছে। খুব শিগগিরই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হবে। জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করছি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন এবং পাকিস্তানের হয়ে ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ অংশ নেন।

এ সময় ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন, দুই দেশের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে। ঢাকায় এসে আমি খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here