মোগরাপাড়া ভূমি অফিসে চাচা ভাতিজার দাম্ভিকতায় গ্রাহকের উপর হামলা

১৫ই এপ্রিল মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে ঘটনা ঘটে।

0
141

চাচা ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে মোগরাপাড়া ইউনিয়নের ভূমি অফিস। প্রতিবাদ করলেই মারমুখি আচরণ করেন চাচা ভাতিজা, ভুলে ভরা নাম খাজনা জারীর আবেদন আর ভুক্তভোগী ইমরান হোসেন ভুলের কারণ জানতে চাইলে ভুমি অফিসের নায়েবের নেতৃত্বে অতর্কীত হামলা চালান নায়েবের ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের।

এ ঘটনায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে,সোনারগাঁ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ইমরান হোসেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসে মোঃ ইমরান হোসেন(৩৪) নামজারী খারিজ করার জন্য আবেদন করেন, খাজনা নামজারীর আবেদনের কাগজ হাতে নিয়ে দেখেন ভুলে ভরা নামজারীর কাগজ, আর ভুলের কারণ জিজ্ঞাসা করলেই ভূমি অফিসের নায়েবের সামনেই নায়েবের আপন ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের অতর্কিত হামলা চালান ভুক্তভোগী ইমরানের উপর।

ভিডিও ফুটেছে দেখা যায়, ভুক্তভোগির মোবাইল কেড়ে নিয়ে সেই মোবাইল দিয়েই ভুক্তভোগী ইমরানের উপর আঘাত করে রক্তাক্ত করেন,ভূমি অফিসের কম্পিউটার অপারেটর জুবায়ের।

সূত্রে জানা যায়, ভূমি অফিসের নায়েবের ভাতিজা হওয়ায় সরকারি নিয়মের বাইরে নায়েবের ভাতিজা জুবায়েরকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন নায়েব আনোয়ার হোসেন।

এ ঘটনায় ভুক্তভোগী ইমরান হোসেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে;সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মোগড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনোয়ার হোসেন এর কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, আমার ভাতিজা ১নং বিবাদী জুবায়ের সহ কম্পিউটারে আমাদের ০৯(নয়) জন সদস্যের ঠিকানা আলাদা হইলে একই ঠিকানায় লিপিবদ্ধ করি আর কম্পিউটার সার্ভারের জটিলতার কারণে একটু ভুল হয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here