যশোরে পোল্ট্রি ফার্মে ভয়াবহ আগুন, পুড়লো ৪৫ হাজার মুরগি

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানা, অগ্নিকাণ্ডের খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ হয়নি। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

0
64

যশোর সদর উপজেলার ‘আফিল মুরগি ফার্ম’ নামের একটি পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে ফার্মটির একটি শেডে আগুনের সূত্রপাত ঘটে।

পরে যশোর ও মনিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্মটির একটি শেডে থাকা প্রায় ৪৫ হাজার মুরগি পুড়ে যায়। ফার্মটির কর্মচারীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ফার্মের ব্যবস্থাপক মফিজ উদ্দিন জানান, আগুনে ফার্মটির একটি শেড সম্পূর্ণ পুড়ে যায়। শেডে প্রায় ৪৫ হাজার মুরগি ছিল। সব মুরগি আগুনে পুড়ে গেছে। এছাড়া, শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিংয়ের মেশিনও পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা হবে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানা, অগ্নিকাণ্ডের খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ হয়নি। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here