পীরগাছায় বাড়ির পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

0
68
প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ফারুক হোসেন ওই গ্রামের নজির হোসেনের ছেলে। তবে এলাকাবাসীর ধারণা তাঁকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

মৃতের স্ত্রী শান্তনা বেগম বলেন, গত শুক্রবার রাতে ফারুক হোসেন বাড়িতে খরচের টাকা রেখে বাজারে যাওয়ার কথা বলে চলে যান। রাতে আর ফিরে আসেননি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা তাঁর বাড়ির পাশে একটি বাগানে মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পীরগাছা থানা-পুলিশ মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফারুক হোসেন দিনমজুরের কাজ করতেন।

নিহতের বাবা নজির হোসেন বলেন, কি থেকে কি হলো, আমরা বুঝতে পারছি না। তার সঙ্গে কারও ঝামেলা হয়েছে কিনা না জানি না।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর কোনো আলামত পাওয়া গেলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here