বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

জানা যাচ্ছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন।

0
75

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

জানা যাচ্ছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন।

এরপর দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাতেই কিছু পরীক্ষা করানো হয়েছে। আজ শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। তারপরই সেই বুঝে পরবর্তী চিকিৎসা শুরু হবে। রিপোর্ট স্বাভাবিক এলে, ছেড়ে দেওয়াও হতে পারে।

হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ।

আর পরিচালকের অসুস্থতার খবরে, দুশ্চিন্তার ভাঁজ প্রায় টলিউডের সকলেরই কপালে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here