শেরপুরের ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালচূড়া ও রাংটিয়া গ্রামে তাদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০হাজার টাকা তুলে দেন তিনি। এসময় দুই পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রোকুনুজ্জামান, যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিবারের সদস্যদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পোষাতে পারব না। তবে আপনাদের প্রয়োজনে সাধ্যমত আমরা সবাই পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত রবিবার (১৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়িতে কুপ খনন করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ির নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) মারা যান।

