রূপগঞ্জে স্ত্রীর মরদেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা, স্বামী-শ্বাশুড়ি আটক

শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

0
88

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় ধরা পড়ে স্বামী ও শ্বাশুড়ি। রোববার (২০ এপ্রিল) অভিযুক্তদের এলাকাবাসী আটক করে থানায় সোপর্দ করেছে।

শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পরিদর্শক মো: সালাউদ্দিন জানান, অনলাইন জুয়া খেলতে বাধা দেয়ায় গৃহবধু লামিয়াকে মারধোর করেন তার স্বামী শাওন। এতে ক্ষোভে অভিমানে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন লামিয়া আক্তার।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু লামিয়াকে মৃত ঘোষনা করেন। এরপর মরদেহ নিয়ে এলাকায় ফেরার পথে রাস্তায় লোকজনের উপস্থিতি টের পেয়ে সড়কেই লামিয়ার লাশ ফেলে পালানোর চেষ্টা করেন স্বামী শাওন ও শ্বাশুড়ি ফাতেমা। তবে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত গৃহবধূর শ্বশুর তারা মিয়া।

এই ঘটনায় লামিয়ার পিতা আমির হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here