কোন পার্টি নিষিদ্ধ হবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ভেরিফাউড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

0
86
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না সেটি জনগণ সিদ্ধান্ত নেবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যে দলটি হয়েছে তাদের একজন এ ইস্যুতে ইতোমধ্যে পদত্যাগও করেছেন। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই।

তিনি বলেন, একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-জনগণ এর সিদ্ধান্ত নেবে। জনগণকে এ সিদ্ধান্ত দিতে হবে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here