নারায়ণগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

২০ (এপ্রিল) রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন।

0
112
ফাইল ছবি

৬দফা দাবীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা কমিটি মানবন্ধন করেছে। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা তৈয়ুবুর রহমানের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন,জেলা কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা হাফেজ মাওলানা মুফতি হাজী মোবারক করিম,জেলা কমিটির সহ-যুগ্ম সম্পাদক মাওলানা আলহাজ্ব আল-মামুন। আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রনালয় কতৃক গত ২৮ জানুয়ারী ২০২৫ মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করনসহ ৬দফা দাবী ঘোষণা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here