দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে কয়েক দিন

গত রবিবার (২০ এপ্রিল) ভোরে বরিশাল ছাড়া দেশের সব জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

0
66
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে তাপপ্রবাহের ফাঁকে ফাঁকে দেখা মিলছে বৃষ্টির। গতকাল সোমবার ভোরেও দেশের প্রায় সব কটি বিভাগে বৃষ্টি হয়েছে। এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তিনটি বিভাগে এবার এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী তিন দিন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। আগামী তিন দিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি হবে। পরিমাণেও বাড়তে পারে বৃষ্টি।”

তিনি আরও বলেন, “মার্চ, এপ্রিল ও মে- এ তিন মাস প্রি-মনসুন পিরিয়ড (বর্ষাপূর্ব সময়কাল)। এ সময় দেশে নানা প্রান্তে কালবৈশাখী, দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়ে থাকে। বর্ষাকাল শুরু হলে বজ্রপাত কমে যায় আর বৃষ্টি বাড়তে থাকে।”

বৃষ্টির সময় তাপমাত্রা কমলেও বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here