যশোরের শার্শার উপজেলার বাগাআঁচড়া ইউনিয়নের জামতলায় জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগাআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক তবিবর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুল্লাহ বেলালি, বাগাআঁচড়া ইউনিয়নের আমির। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষধ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রভাষক মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষধ সদস্য শার্শা উপজেলা। আরও উপস্থিত ছিলেন, ফিরোজ আল মাহমুদ, কর্মপরিষধ সদস্য শার্শা উপজেলা, এবাদ আলী টেংরা, ওয়াডে সভাপতি, যুব পরিষদের সভাপতি, রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক, আবু সাইদ, ৯নং সামটা ওয়াডের সভাপতি, হারুন-অর রশিদ, হাদি উজ্জামান, মারুফ হুসাইন বিপ্লব সহ শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর কর্মী ও সমার্থকবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাই সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকলকে বিরামহীন কাজ করার আহবান করেন। তিনি সমাজে জুলুম ও চাঁদাবাজি বন্ধ করতে বিএনপির ভাইদেরকে এক যোগে কাজ করার আহবান করেন।
পরিশেষে দোয়া করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

