সোনারগাঁয়ে অভিমান করে আত্মহত্যা করেন তরুণ এমবিবিএস ডাক্তার অনিক

মঙ্গলবার (২২এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

0
144
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে নিজের বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তরুণ এমবিবিএস ডাক্তার মোঃ রেদোয়ান অনিক(২৬)।

মঙ্গলবার (২২এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে, ভবনাথপুর এলাকার আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে রেদোয়ান অনিকের লাশ এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করে ঐ রাতের কোন এক সময় এই ঘটনা ঘটলে,তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোনারগাঁয়ে উপ-পরিদর্শক(ওসি তদন্ত)রাশেদুল ইসলাম খাঁন বলেন,’পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।

উল্লেখ্য যে,রিদোয়ান অনিক মা ও শিশু বিভাগে এমবিবিএস সম্পন্ন করেছিলেন।মেধাবী এই শিক্ষার্থী ২০১৩ সালে সোনারগাঁ থেকে এসএসসি পরীক্ষার সম্পূর্ণ করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here