অজি সাবেক ওপেনার স্ট্যাকপোল মারা গেছেন

0
71
ছবি: সংগৃহীত

মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার কিথ স্ট্যাকপোল। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। ইতিহাসের প্রথম ওয়ানডের স্বাক্ষী ও উইজডেনের সাবেক বর্ষসেরা ক্রিকেটারের খেতাব রয়েছে তার।

এর আগে ১৯৬৬ অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে অভিষেক হয়েছিল স্ট্যাকপোলের। সব মিলিয়ে ৪৩ টেস্টের ক্যারিয়ার তার। সাত সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে রান ২ হাজার ৮০৭। বল হাতে উইকেট ১৫টি।

স্ট্যাকপোল ওয়ানডে খেলেছেন ছয়টি। এর মধ্যে ছিল ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচটিও। তিনটি উইকেট নিয়েছিলেন তিনি মেলবোর্নের সেই ম্যাচে। পরে বিল লরির সঙ্গে ইনিংস শুরু করে আউট হয়ে যান ১৫ বলে ১৩ রান করে।

ক্রিকেটে অবদানের জন্য ১৯৭৪ সালে তিনি ‘মেম্বার অব দা অর্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার’ বা ‘এমবিই’ পান।

এদিকে খেলা ছাড়ার পর কোচিং করিয়েছেন। তার হাত ধরে গড়ে উঠেছেন অনেক ক্রিকেটার। পরে রেডিও ও টিভি ধারাভাষ্যকার হিসেবেও আলাদা পরিচিতি গড়েছিলেন, কলাম লিখতেন পত্রিকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here