দক্ষিণ পাহাড়তলীতে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির ঘটনার বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
অভিযান সূত্রে জানা যায়, ওই এলাকার কয়েকটি স্থানের মধ্যে একটিতে এক্সকেভেটর সহ মো. নোমান সিদ্দিকী পিতা শের আলী জেলা নোয়াখালী চৌমুহনী নামের এ ব্যক্তিকে পাওয়া গেলেও সে দোষ স্বীকার করে নেওয়ায় তাকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট অপরাধে অন্যান্য যারা জড়িত তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নিয়মিত মামলা করবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযানের খবর পেয়ে যাওয়ায় পরিবেশ আইন উপেক্ষা করে পাহাড় কেটে মাটি বিক্রি করা প্রভাবশালী দুষ্টচক্রটিও ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দক্ষিণ পাহাড়তলীতে রাতের আঁধারে পাহাড় কাটার সংবাদ প্রকাশিত হয়েছিল।

