মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় মালেশিয়া প্রবাসীর স্ত্রী কে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
জানা যায়,উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ ছৈয়াল পাড়া গ্রামের হামিদ ছৈয়াল এর অবিবাহিত ছেলে বিপ্লব (৩২) এর সাথে একই গ্রামের পিয়ার হোসেন ছৈয়ালের মেয়ে ২ সন্তানের জননী ফাতেমা আক্তারের (২৮) দীর্ঘ দিনের অবৈধ সম্পর্ক ছিলো। তারা প্রায় রাতেই একে অপরের সাথে মিলিত হতো।
বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে গত শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ফাতেমার ঘর থেকে তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী হাতে নাতে আটক করে। পরে গ্রাম্য মাতবররা এসে দু’জনকে বকাঝকা করে উভয় কে উভয়ের মুরুব্বিদের জিম্মায় দিয়ে দেয়।
তবে গ্রাম্য মাতবরদের এমন বিচারে সন্তুষ্ট নয় এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, এই ধরনের অন্যায় করে পাড় পেয়ে গেলে ভবিষ্যতে আমাদের সমাজে এ ধরনের অন্যায় কাজ আরো বেড়ে যাবে। তাদেরকে উপরযুক্ত শাস্তি দেওয়া উচিৎ ছিলো। বিষয়টি নিয়ে যদি আমরা কিছু বলতে যাই তাহলে সমাজেত মাতবররা আবার আমাদের উপর ক্ষীপ্ত হয়ে যাবে।

