জিম্বাবুয়ের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে টাইগাররা

0
87
ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ একাদশে যে পরিবর্তন আসছে, তা শতভাগ নিশ্চিত ছিলো। সিলেট টেস্টে খেলা নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন, তার জায়গায় দলে ফিরেছেন আরেক পেসার তানজিম সাকিব।

সোমবার (২৮ এপ্রিল) সকালে সাগরিকায় বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামের এ ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। সকাল ১০টায় মাঠে গড়ায় দ্বিতীয় টেস্টের প্রথম বল।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের বিপক্ষে ১১ ওভারে ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৪১ রান। অভিষিক্ত তানজিম সাকিবের বলে জাকের আলীর গ্লাভসে তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন ওপেনার ব্রিয়ান বেনেট।

সাকিবসহ তিনজন বাংলাদেশের একাদশে ঢুকেছেন। নাহিদ তো নেই-ই, বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদও। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় ও নাঈম হাসান। জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন এসেছে ২টি, ভিক্টর নাইয়াউচি ও নায়াশা মায়াভো বাদ পড়ায় ঢুকেছেন ভিনসেন্ট মাসেকেসা ও তাফাদজওয়া সিগা।

এনামুল প্রথম টেস্টের দলে ছিলেন না। ডিপিএলে ধারাবাহিকতা দেখিয়ে দ্বিতীয় টেস্টের জন্য প্রায় তিন বছর পর দলে ডাক পান তিনি। চলমান ডিপিএলে গাজী গ্রুপের হয়ে এই ওপেনার করেছেন ৮৭৪ রান।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান ও তানজিম সাকিব।

জিম্বাবুয়ে একাদশ
ব্রায়ান বেনেত, বেন কুরান, নিক ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেগ আরভিন, ওয়েসলে মেধেভেরে, তাফাদজওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ভিনসেন্ট মাসেকেসা ও ব্লেসিং মুজারাবানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here