আন্দোলনে নিহত শেরপুরের পোশাককর্মীর মরদেহ কবর থেকে উত্তোলন

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

0
140
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের নকলার পোশাককর্মী আব্দুল আজিজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে মরেদহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এসময় উপস্থিত সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উত্তর পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার, নিহত আজিজের পরিবারের লোকজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে পোশাককর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোঁড়া রাবার বুলেট এসে লাগে চোখ-মুখসহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়। পরে নকলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তের জন্য শহিদ আব্দুল আজিজের মরদেহ উত্তোলন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here