কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু

0
129
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মধ্য কলকাতার ঋতুরাজ হোটেলে আগুন লাগে। খবর এনডিটিভির।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বলেন, ১৪টি মৃতদেহ পাওয়া গেছে এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ঘটনার পরপরই কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানান। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ‘কঠোর নজরদারির’ আহ্বানও জানান সুকান্ত।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন এবং কলকাতার মেয়রকে কমিশনার মনোজ ভার্মার সাথে ঘটনাস্থলে যেতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here