অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন

এর আগে, গত মঙ্গলবার বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে মারধর করে। পরে তাকে রমনা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এরপর রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এই অভিনেতাকে।

0
113
সিদ্দিকুর রহমান সিদ্দিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভ্যান চালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বুধবার রাজধানীর গুলশান থানার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম এ আবেদন করে তাকে আদালতে হাজির করেন। কিছু সময়ের মধ্যে এ রিমান্ডের বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে মারধর করে। পরে তাকে রমনা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এরপর রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এই অভিনেতাকে।

রিমান্ড আবেদন করা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here