মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মী কোনো অপকর্মে জড়িত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আহ্বায়ক নীরব আহমেদ চুন্নু।
তিনি বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশ দলের ভেতরে থেকে কেউ অবৈধ কর্মকাণ্ড, সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে নীরব আহম্মেদ চুন্নু বলেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে থাকবো।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কোনো নেতা-কর্মী অপরাধ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। অপরাধী কোনো নেতা-কর্মীর বিষয়ে যদি অন্য কোনো নেতা-কর্মী কোনো ধরনের সুপারিশ করে তাহলে তার বিরুদ্ধও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন, মো. লাল মিয়া, সদস্য সচিব মো. ইমরান হোসেন প্রমুখ।

