পঞ্চগড় মাঠে গিয়ে কৃষকদের দু:খ দুর্দশার কথা শুনছেন বিএনপি নেতা নওশাদ জমির

এসময় কৃষকদের বাড়ি বাড়ি ও ফসলের মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন দুঃখ দুর্দশা, বঞ্চিতের কথা শুনতে দেখা যায় তাকে।

0
68

কৃষি সম্ভাবনার অন্যতম জেলা উত্তরের পঞ্চগড়৷ এ জেলায় ধান,চা,পাট,গম ও মরিচসহ বিভিন্ন কৃষি ফসলের আবাদ হয়ে থাকে। তবে সবসময় বঞ্চিত ও অবহেলিত হয় গ্রামের এসব কৃষকরা। সেই গ্রামের কৃষকের দুঃখ দুর্দশার খবর নিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

এসময় কৃষকদের বাড়ি বাড়ি ও ফসলের মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন দুঃখ দুর্দশা, বঞ্চিতের কথা শুনতে দেখা যায় তাকে।

আজ শুক্রবার বিকেলে জেলার সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের পাটসিড়িসহ বিভিন্ন গ্রামে ও ফসলে মাঠে যান তিনি।

এসময় বিএনপি’র কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নওশাদ জমির প্রত্যন্ত অঞ্চলে থাকা এসব গ্রাম্য কৃষকদের সাথে স্বাক্ষাৎ করেন৷ কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের নায্য মূল্য পায়৷ তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত ও বিভিন্ন সময়ে সরকারি কৃষি প্রণোদনা যেন সুষ্ঠু হয়ে বন্টন হয় সেই লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন৷ পাশাপাশি মরিচের দাম যেন ভালো পান কৃষকরা, কোন উপকার হয়রানি যেন না হয় সে বিষয়ে কাজ করার তাগিদ দেন তার নেতাকর্মীদের। তিনি কৃষকরা মরিচের সঠিক দাম না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশও করেন।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা তৃণমূলের নেতাকর্মী ও সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করতে দেখা গেছে এই বিএনপি নেতাকে। বাজার, বিভিন্ন সড়ক,দোকান,অলিতে-গলিতে গিয়ে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌছিয়ে দিচ্ছেম তিনি ।

 

এবিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির জানান,কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ। কৃষকরা তাদের ঘাম ঝরিয়ে সোনার ফসল ফলান কিন্তু অনেক সময় দেখা যায় তারা তাদের ফসলের নায্য মূল্য পান না। তাদেরকেও খোঁজ খবর রাখে না সেইভাবে কেউ। আমি চেষ্টা করছি তাদের কাছে গিয়ে সুখ- দুঃখ, হাসি -কান্না মনের কথা জানার জন্য। বিশেষ করে আমার পঞ্চগড়ের কৃষকরা যেন তাদের ফসলের না্য মূল্য পায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কৃষকরা যেন আর বঞ্চিত না হন সেই লক্ষ্যে আমার দলের নেতাকর্মীদেরকেও জানিয়ে রেখেছি৷ এছাড়া কৃষকের দুঃখ দুর্দশা কথা শুনছেন বিএনপি নেতা নয় দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছানোর জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ৩১ দফা বাস্তবায়নের বার্তা তিনি সহ তার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে পৌছিয়ে দেয়ার কথাও জানান তিনি।

এসময় তার সাথে জনসংযোগে তার বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here