ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শনিবার দুপুরে ক্ষেতে পানি দেয়া শেষ হলে মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে ঘটনাটি ঘটে।

0
99
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন আব্দুল গণি (৫৫) নামের এক কৃষক।  নিহত আব্দুল গণি শালবাহান ইউনিয়নের নারায়নগছ গ্রামের কাচু মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, বাড়ি পাশেই ওই কৃষকের ধান ক্ষেত। দুপুরে বোরো ধানে পানির সেঁচ দিতে যান আব্দুল গনি। পানি দেয়া শেষ হলে মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া ঘটনার সত্যটা নিশ্চিত করে জানান, দুপুরে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে ওই কৃষক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here