নরসিংদীতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

হত্যাকাণ্ডের শিকার শামসুন্নাহার (৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হকের ২য় স্ত্রী।

0
86

নরসিংদীর শিবপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ মে) সকালে নিহতের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাবের হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার শামসুন্নাহার (৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হকের ২য় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নূরুল হক মাস্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের। তিনি একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের সাথে খারাপ আচরণ করতেন। গত শনিবার দিবাগত রাতে জাবের তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন তার মা। এ কারণে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা আরও জানান, হত্যাকাণ্ডের পর সারারাত মায়ের পাশেই ছিলেন অভিযুক্ত জাবের।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন নিজ বাড়িতে তার মাকে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here